Skip

শনিবার, 14 নভেম্বর 2026

সম্পাদকীয় নীতি

নির্ভুলতা

কোনো খবরের মূল তথ্য অন্তত দুটি স্বাধীন ও নির্ভরযোগ্য সূত্রে না মিললে আমরা তা প্রকাশ করি না। সন্দেহজনক তথ্য প্রকাশের আগে সম্পাদকের কাছে যাচাইয়ের জন্য যায়।

মৌলিক লেখা

আমরা অন্য সংবাদমাধ্যমের বাক্য নকল করি না। বিভিন্ন সূত্র থেকে তথ্য নিয়ে নিজস্ব ভাষায়, প্রয়োজনীয় পটভূমি ও ব্যাখ্যাসহ লিখি। ব্যবহৃত সূত্রের নাম ও লিংক প্রতিটি খবরের শেষে দেওয়া থাকে।

নিরপেক্ষতা

রাজনৈতিক বা বিতর্কিত বিষয়ে সব পক্ষের বক্তব্য তুলে ধরার চেষ্টা করি। মতামত লেখা আলাদা করে "মতামত" বিভাগে প্রকাশ হয়।

সংবেদনশীল বিষয়

অপরাধ, দুর্ঘটনা ও শিশু-সংক্রান্ত খবরে ভুক্তভোগীর পরিচয় ও মর্যাদা রক্ষা করি; বীভৎস ছবি প্রকাশ করি না।

হালনাগাদ ও সংশোধন

নতুন তথ্য এলে খবর হালনাগাদ করা হয় এবং "আপডেট" সময় দেখানো হয়। ভুল হলে তা স্বীকার করে সংশোধন করি — দেখুন সংশোধন নীতি।