দুবলার চরে রাস উৎসব শুরু: তিন দিনের পূজা ও পুণ্যস্নান, এবারও হচ্ছে না রাসমেলা; যাতায়াত 5 নৌপথে
সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব শুরু হয়েছে রোববার (22 নভেম্বর)। চলবে 24 নভেম্বর পর্যন্ত। এবারও ঐতিহ্যবাহী রাসমেলা হচ্ছে না, শুধু পূজা ও পুণ্যস্নান। পুণ্যার্থীদের যাতায়াতে 5টি নৌপথ ঠিক করেছে বন বিভাগ।