চলন্ত বাস থেকে ফেলে হত্যা: রংপুরে ভাড়া নিয়ে বিরোধে দুই যাত্রীর মৃত্যু, চালক-হেলপার আটক
চলন্ত বাস থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে রংপুরে। ভাড়া নিয়ে বিরোধের জেরে রোববার দুই যাত্রীকে বাস থেকে ফেলে দেওয়া হয়, ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।