হজের চূড়ান্ত নিবন্ধন: 10 ডিসেম্বরের মধ্যে প্যাকেজের বাকি টাকা জমা না দিলে বাতিল প্রাথমিক নিবন্ধন
হজের চূড়ান্ত নিবন্ধন 10 ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। 2027 সালের হজে প্রাথমিক নিবন্ধনকারীরা এই সময়ের মধ্যে প্যাকেজের বাকি টাকা জমা না দিলে তাঁদের প্রাথমিক নিবন্ধন বাতিল হতে পারে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।